উঃ দিনাজপুর, রাধারানী হালদারঃ-সিআইডি নয় কালিয়া গঞ্জের রাধিকাপুরের চাঁদগাও এর মৃত্যুঞ্জয় বর্মণের মৃত্যুর তদন্ত করা হোক সিবিআই দিয়ে।মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লক অফিসে ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের জন্য যে সমস্ত ২৭জন চাঁদ গাওয়ের গ্রাম বাসীর সাথে মৃত মৃত্যুঞ্জয় বর্মনের স্ত্রী গৌরী দেবী ও তার পরিবারের সবাই কালিয়াগঞ্জ ব্লকে ম্যাজিস্ট্রেট এর সামনে একযোগে দাবি জানায় সিবিআই তদন্তের। গ্রাম বাসীরা ক্ষুব্ধ হয়ে বলেন যে পুলিশের এ এস আই গুলি করে আট বছর আগের একটি ঘটনার জেরে মৃত্যুঞ্জয় বর্মনকে মেরে ফেলা হল সেই পুলিশকে এখনো কেন গ্রেপ্তার করা হয় নি বলে ম্যাজিস্ট্রেটের সামনে জোরালো ভাষায় দাবি জানায় গ্রাম বাসীরা।গ্রাম বাসীদের অধিকাংশের বক্তব্য লিখিতভাবে এবং ভিডিও।করে নেওয়া হয় বলে জানা যায়।গতকাল সোমবার রাধি কাপুর গ্রাম পঞ্চায়েতের কোন কর্মীকে দিয়ে বেশ কিছু নোটিশ পাঠিয়ে দেওয়া হয় মঙ্গলবার কালিয়াগঞ্জ বি ডি অফিসে উপস্থিত হবার জন্য।কিন্তু গ্রাম বাসীরা কেও মহকুমা শাসকের পাঠানো কোন নোটিশ গ্রহন করেনি বলেন গ্রাম বাসীরা জানান।অবশেষে গ্রামের বিভিন্ন।ঘরের দেয়ালে সেই নোটিশ টাঙিয়ে দেওয়া হয় বলে গ্রাম বাসীরা জানায়।যদিও চাঁদ গ্রামের বাসিন্দারা বলেন তারা নোটিশ গ্রহন না করলেও বি ডি ও অফিসে তারা গিয়ে তাদের দাবির কথা জানিয়ে আসা হয়।
মৃত মৃত্যুঞ্জয় বর্মনের স্ত্রী গৌরী দেবী বলেন কি ভাবে তার স্বামীকে তার সামনে মারা হ তার সমস্ত ঘটনা লিখিত এবং ভিডিও করে দেওয়া হয়েছে।তিনি বলেন সিআইডির তদন্ত যেমন হবে সেতো দেখায় যাচ্ছে।দীর্ঘদিন ঘটনা ঘটে যাবার পরেও আজ পর্যন্ত মুল আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।সেই পুলিশ কিভাবে প্রকৃত সত্য উদঘাটন করতে পারে বলে তিনি বিশ্বাস করেনা।
২৭জন গ্রাম বাসীর সাথে মৃত মৃত্যুঞ্জয় বর্মনের পরিবার জবানবন্দী দিল তারা সিআইডি নয় সিবিআই তদন্ত চায়।












Leave a Reply