পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের সাথে জোট নিয়ে সংশয় জেলা বামফ্রন্টের। মুখে জোটের কথা বললেও জোট নিয়ে পরিষ্কার কিছু চিত্র দিতে পারলো না বামফ্রন্ট। শুক্রবার সিপিএমের দলীয় অফিসে জেলাপরিষদের প্রার্থী তালিকা প্রকাশ করতে গিয়ে সিপিএমের জেলা সম্পাদক সৈয়দ হোসেন জানান, আমরা জেলাপরিষদের প্রার্থী তালিকা প্রকাশ করছি ঠিকই কিন্তু যদি দেখা যায় কংগ্রসের সাথে কোনো আসনে সমঝোতা হয়েছে সেই আসন আমরা ছেড়ে দেবো। কিন্তু গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির ক্ষেত্রেও কংগ্রেসের সাথে জোটের যে যেখানে শক্তি আছে সে সেখানে প্রার্থী দেবে। ইতিমধ্যে চারটি ব্লকে কংগ্রেসের সাথে জোটের বিষয় নিয়ে সমঝোতা হয়ে গেছে। এদিন বামফ্রন্টের পক্ষ থেকে অভিযোগ করে জানানো হয়, জেলায় শুক্রবার চার ব্লকে নোমিনেশন দিতে গিয়ে দিতে পারে নি। কাস্ট সার্টিফিকেটও সমস্যা তৈরি হচ্ছে। তবে আমরা এসব অভিযোগ জেলাশাসককে জানিয়েছি। এদিন বামফ্রন্ট এর তরফে জানানো হয় নমিনেশন জমা করতে যাওয়ার শাসক দল আটকাতে এলে মানুষকে প্রতিরোধ গড়ে তোলা হবে
পূর্ব বর্ধমান জেলা সিপিআইএমের পক্ষ থেকে সাংবাদিক বৈঠক ।












Leave a Reply