মনোনয়নপত্র জমা দেওয়ার দ্বিতীয় দিন বিজেপির ১২ জন মনোনয়ন পত্র জমা দিলেন।

বালুরঘাট-দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:-মনোনয়নপত্র জমা দেওয়ার দ্বিতীয় দিন বিজেপির ১২ জন মনোনয়ন পত্র জমা দিলেন। এদিন দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট বিডিও আফিসে ভাঙ্গা গ্রাম পঞ্চায়েত আসনে ১২ জন বিজেপি প্রার্থী মনোনয়ন জমা দিতে যান। ভাঙ্গা গ্রাম পঞ্চায়েতের বিগত বোর্ডের উপ প্রধান সুভাষ সরকার জানান, মনোনয়ন জমা দিতে এসেছিলেন। এদিন সরকারি কর্মীর স্বল্পতার কারণে সময় বেশি লাগছে। তবে মনোনয়ন জমা দিতে কোনো বাধার সম্মুখীন হতে হয় নি। শান্তিপূর্ণ ভাবেই মনোনয়ন পত্র জমার কাজ চলছে।
বিজেপির পাশাপাশি এদিন কংগ্রেসের পক্ষ থেকেও মনোনয়ন পত্র জমা দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *