দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- বালুরঘাট পৌরসভার চেয়ারম্যানের মানবিক মুখ। মৃত ভবঘুরে পথষার কে সৎকারের ব্যবস্থা করলেন চেয়ারম্যান। রবিবার দুপুরে বালুরঘাট ডানলপ মোড় এলাকায় একটি ভবঘুরে পথষার অসুস্থ হয়ে মারা যায়। খবর পৌঁছায় বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্রের কাছে। রবিবার ছুটির দিনেও অশোকবাবু নিজের উদ্যোগ নিয়ে বালুরঘাট পৌরসভার সেনেটারি বিভাগ খুলিয়ে সেনেটারি বিভাগের কর্মচারীদের সহায়তায় পুরনো মজাদার সাথে ওই পথষারটির সৎকারের ব্যবস্থা করেন। বালুরঘাট পৌরসভার চেয়ারম্যানের এই মানবিক বিষয়টিকে সাধুবাদ জানিয়েছে সাধারণ মানুষ।
বালুরঘাট পৌরসভার চেয়ারম্যানের মানবিক মুখ, মৃত ভবঘুরে পথষাঁড় কে সৎকারের ব্যবস্থা ।












Leave a Reply