একপ্রান্ত থেকে আরেক প্রান্তে পৌঁছে কর্মীদের মনোবল বাড়ালেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:-  মনোনয়নপত্র জমা দিতে যাতে শাসকদল কোথাও সন্ত্রাস বা বাধার সৃষ্টি করতে না পারে। তার জন্য নিজের সাংসদ এলাকার একপ্রান্ত থেকে আরেক প্রান্তে পৌঁছে কর্মীদের মনোবল বাড়ালেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বালুরঘাট থেকে বেরিয়ে প্রথমে তপন ব্লকে তারপর সেখান থেকে গঙ্গারামপুর ব্লক হয়ে জেলার অন্যান্য এলাকায় পৌছালেন। তপনে দলীয় প্রার্থীদের সাথে নিয়ে মিছিল করে বিডিও অফিসে পৌঁছান তিনি। সেখানে মনোনয়নপত্র জমা দিতে দলীয় প্রার্থীদের কোন সমস্যা বা কেউ ভীতি প্রদর্শন করছে কি না সেব্যাপারে কথা বলেন। সেই সঙ্গে ব্লক আধিকারিকের সাথেও নিরাপত্তা বিষয়ে কথা বলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *