পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্বে অশান্তি এড়াতে কড়া নির্বাচন কমিশন।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্বে অশান্তি এড়াতে কড়া নির্বাচন কমিশন। মনোনয়ন কেন্দ্রের এক কিলোমিটারের মধ্যে ১৪৪ ধারা জারি করেছে নির্বাচন কমিশন। আগে ২০০ মিটার এলাকায় জারি থাকতো ১৪৪ ধারা। এদিন ঘটনা প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন, এই পদক্ষেপেও মনে হয় না গন্ডোগোল কমবে। নির্বাচন কমিশনকে আরও বেশি কড়া পদক্ষেপ গ্রহণ করতে হবে। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর আহবান জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *