স্বামীর পরকীয়া সম্পর্কের প্রতিবাদ করায় স্ত্রীকে লোহার বাটখারা দিয়ে নৃশংস ভাবে মেরে খুন করার অভিযোগ স্বামীর বিরুদ্ধে।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- স্বামীর পরকীয়া সম্পর্কের প্রতিবাদ করায় স্ত্রীকে লোহার বাটখারা দিয়ে নৃশংস ভাবে মেরে খুন করার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি নদীয়ার ভীমপুর থানার অন্তর্গত রাঙ্গিয়া এলাকার। মৃত গৃহবধূর নাম রোকিয়া মন্ডল। স্বামী ওসমান গনি মন্ডল। গৃহবধূর বাবার বাড়ির অভিযোগ, তাদের জামাই ওসমান গনির অন্য এক মেয়ের সাথে পরকীয়া সম্পর্ক ছিল, তাদের মেয়ে রোকেয়া মন্ডল দীর্ঘদিন ধরেই তারই প্রতিবাদ করে। অভিযোগ এদিন আরো একবার প্রতিবাদ করায় ওসমান গনি মন্ডল গৃহবধূ রোকিয়া মন্ডল কে লোহার বাটখারা দিয়ে নৃশংসভাবে মারধর করে। যদিও ঘটনাস্থলে মৃত্যু হয় গৃহবধুর। খবর পেতেই ছুটে আসে গৃহবধুর পরিবার, এরপর ক্ষোভে ফেটে পড়ে। যদিও এই ঘটনায় উত্তেজনার সৃষ্টি হয় গোটা এলাকায়। ঘটনাস্থলে পৌঁছায় ভীমপুর থানার পুলিশ, এরপর পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে নিয়ে আসে। সূত্রের খবর ঘটনার পর থেকে অভিযুক্ত জামাই ওসমান গনি মন্ডল পলাতক। যদিও অভিযুক্তর খোঁজ চালাচ্ছে ভীমপুর থানার পুলিশ। অন্যদিকে গোটা ঘটনার তদন্তে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *