কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের ঘেরাটোপেও জোট প্রার্থীদের জয় জয়কারে বাঁধভাঙ্গা উচ্ছ্বাস দেখা গেল ভোট গণনা কেন্দ্রের বাইরে।

নিজস্ব সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর,১১ জুলাই:– কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের ঘেরাটোপেও জোট প্রার্থীদের জয় জয়কারে বাঁধভাঙ্গা উচ্ছ্বাস দেখা গেল ভোট গণনা কেন্দ্রের বাইরে।এই জয় খেটে খাওয়া মেহনতি মানুষদের জয় বলে জানালেন জয়ী জোট প্রার্থী ও সমর্থকেরা।‌আজ ছিল হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের হরিশ্চন্দ্রপুর হাই স্কুলে সাতটি গ্রাম পঞ্চায়েতের ভোট গণনা।যদিও ভোট গণনা শুরু হতে দেরি হয়।তবে ভোট গণনা শুরু হওয়ার ঘন্টাখানেক কাটতে না কাটতেই জোট প্রার্থীদের জয়ের খবর শুনতে পেতেই এলাকার মানুষ হাতে আবির নিয়ে গণনা কেন্দ্রের বাইরে দাঁড়িয়ে আনন্দে মেতে ওঠেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *