নিজস্ব সংবাদদাতা, মালদহ:- ফের জনবহুল এলাকায় আগুন ঘিরে আতঙ্ক ছড়াল মালদহের ইংরেজবাজার শহরে। শুক্রবার দুপুরে ইংরেজবাজার শহরের রবীন্দ্রষএভিনিউ এলাকায় এক ইলেকট্রিক সামগ্রীর দোকানে আগুন লাগে। দোকানটির পাশে একাধিক বড় হোটেল রয়েছে। আগুন ঘিরে উদ্বিগ্ন শহর বাসী। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন। তবে আগুনের মাত্রা বেশি থাকায় ভেতরে প্রবেশে বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের। ফলে ভেতরে কেউ আটকে রয়েছে কী না তা খতিয়ে দেখছেন দমকল কর্মীরা।
ফের জনবহুল এলাকায় আগুন ঘিরে আতঙ্ক ছড়াল মালদহের ইংরেজবাজার শহরে।












Leave a Reply