ছদ্মবেশে গাঁজা পাচার করার সময় গোপন সূত্রে খবর পেয়ে পাঁচজনকে গ্রেপ্তার সহ উদ্ধার করলো প্রায় ৪০ কিলো গাঁজা কোলাঘাট থানার পুলিশ।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ– গোপন সূত্রে খবর পেয়ে পূর্ব মেদিনীপুর জেলার মেছেদায় প্রায় ৪০ কেজি গাঁজা সহ গ্রেফতার ৫ জন গাঁজা পাচারকারী।ঘটনার স্থলে আছেন তমলুক থানার এসডিপিও সাকিব আহমেদ এবং তমলুকের ম্যাজিস্ট্রেট। পুলিশ সূত্রে জানা যায় যে উড়িষ্যা থেকে আসার পথে মেচেদা থেকে একটি টোটোই করে ছদ্মবেশে তমলুকের দিকে যাওয়ার পথে গাঁজা পাচার কারীদের কাছ থেকে প্রায় ৪০ কিলো গাঁজা উদ্ধার করে পুলিশ। পাচার কারীরা তমলুকের চঞ্চরপুর এলাকার বাসিন্দার বলে জানা যায়। ইতি মধ্যেই ধৃতদের জিজ্ঞাসাবাদ পুলিশ শুরু করেছে। গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু করার পাশাপাশি এর সঙ্গে বড় কিছু যোগাযোগ রয়েছে কিনা গোটা বিষয় নিয়ে ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *