সরকারি হাসপাতালে চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ পরিবারের।

নদীয়া , নিজস্ব সংবাদদাতাঃ- লঙ্কাপুকুর লেনের ছত্রিশ বছর বয়সী সুদেব বিশ্বাস , শ্বাসকষ্ট সংক্রান্ত সমস্যা নিয়ে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসা করাতে আসে দুপুর দুটো নাগাদ, পরিবারের অভিযোগ তাকে তখন ভর্তি নেওয়া হয়নি, তাই বাধ্যতামূলক বাড়ি ফেরত নিয়ে যেতে হয় রোগীকে এরপর সন্ধ্যা ছটা নাগাত পুনরায় শারীরিক অসুস্থতার কারণে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে সেখানে বারান্দায় রেখে প্রাথমিক চিকিৎসা করা হয় তার। কিছুক্ষণ বাদে সে মারা যায়। মৃত্যু প্রসঙ্গে চিকিৎসারত ওই ডাক্তার জানিয়েছে তার সুগার ছিলো অত্যাধিক মাত্রায়।
যদিও পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ৩৯০ সুগার মৃত্যুর জন্য বিপদজনক এমন নয়, মূলত কর্তব্যরত ডাক্তারের উদাসীনতার ফলেই মৃত্যু হয়েছে।
তারা শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের সুপার কে লিখিত অভিযোগ করবেন বলেই জানিয়েছেন আমাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *