নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- নদিয়ার রানাঘাটে ডাকাতির ঘটনায় ইতিমধ্যেই তদন্তে নেমে পুলিশ পাঁচজনকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, এরা কল্যাণীর বি ব্লকের ১১ নম্বর ওয়ার্ডে একটি বাড়ি ভাড়া নিয়েছিল প্রায় এক মাস ধরে। প্রতিবেশীরা বলছেন প্রায় একমাস আগে তারা এসেছিল। দুটো ঘর ভাড়া নেয় কিন্তু কি কাজ করতো তারা জানেন না,তবে নিজেদের মধ্যে কথাবার্তা বলতো আসা-যাওয়া করতো এবং দুটি বাইকও ছিল তাদের। কিন্তু রানাঘাটে ডাকাতির ঘটনার পরেই এখন কল্যাণীর ১১ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা রয়েছেন রীতিমতো আতঙ্কে। তবে ভাড়া নেওয়া ওই বাড়িটি সিল করেছে পুলিশ, অন্যদিকে গোটা ঘটনার তদন্তে পুলিশ।
রানাঘাটে ডাকাতির ঘটনার পরেই এখন কল্যাণীর ১১ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা রয়েছেন রীতিমতো আতঙ্কে।












Leave a Reply