রানাঘাটে তারা মায়ের আরাধনায় মাতলেন আপামর রানাঘাটবাসি।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- যারা তারাপীঠ এ যেতে পারেন নি তাদের আফসোস নেই। রানাঘাটে তারা মায়ের আরাধনায় মাতলেন আপামর রানাঘাটবাসি থেকে শুরু করে আশেপাশের ভক্তবৃন্দরা। কৌশিকি অমাবস্যা উপলক্ষে রানাঘাট ন রবীন্দ্রসরণির কাছে ভাংনাপাড়ায় তারা মায়ের মন্দিরে সকাল থেকে ভক্তবৃন্দের আনাগোনা দূরদূরান্ত থেকে ভক্ত বৃন্দ এসেছিলেন এই মন্দিরে পূজো দিতে। নিষ্ঠা সহকারে ভক্তরা মনোবাঞ্ছা পূরণের উদ্যেশে আসেন। এই মন্দিরের তৈরির ক্ষেত্রে আদ্যনাথ দে সহ দুলাল পাত্র সহ স্থানীয় বাসিন্দাদের প্রচেষ্টায় ভূমিকা যেমন উল্লেখ যোগ্য। পাশাপাশি এই মন্দির প্রতিষ্ঠা হাওয়াতে অনেকে তারা মায়ের পূজো দিতে এখানে চলে আসেন প্রাণ ভরে পূজো দেওয়ার জন্য। এই প্রসঙ্গে মন্দিরের পুরোহিত সহ আদ্যনাথ দে, মন্টু গাঙ্গুলি, সুপ্রিয় প্রামাণিক কি জানালেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *