বিএসএফের গুলিতে মৃত্যু হল এক পাচারকারীর, ঘটনায় চাঞ্চল্য সীমান্তবর্তী এলাকায়।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- বিএসএফের গুলিতে মৃত্যু হল এক পাচারকারীর। ঘটনাটি ঘটেছে নদীয়ার কৃষ্ণগঞ্জ থানার নোনাগঞ্জ বর্ডার এলাকায়। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাত্রে অজ্ঞাত পরিচয় ওই পাচারকারী বর্ডারের ফেনসিনের তার কাটছিল, বিএসএফের নজরে আসতেই বিএসএফ প্রতিরোধ করে, তখন পাচারকারীরা বিএসএফের ওপর আক্রমণ করে বলে অভিযোগ। পাল্টা বিএসএফ গুলি চালালে এক অজ্ঞাত পরিচয় পাচারকারীর মৃত্যু হয়। কৃষ্ণগঞ্জ থানার পুলিশ দেহটি উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করেছে। যদিও এই ঘটনাকে কেন্দ্র করে আবারো নতুন করে চাঞ্চল্য সৃষ্টি হয় সীমান্তবর্তী এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *