নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- নদিয়ার শান্তিপুর ব্লকের ফুলিয়ায় আমার মাটি আমার দেশ অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী যোগদান অনুষ্ঠানের খরচ আদায়ের জন্য এক ব্যবসায়ীদের কাছ থেকে মোটা টাকা চাওয়ার অভিযোগ ওঠে বিজেপির মন্ডল সভাপতির বিরুদ্ধে। টাকা না দেওয়াই ওই ব্যবসায়ীকে মারধর দেওয়া হয় বলে অভিযোগ। অভিযোগ অস্বীকার বিজেপির মন্ডল সভাপতির। তার দাবি ভাইয়ের সঙ্গে ব্যবসায়িক বিবাদ। মিথ্যে ভাবে আমাকে জড়ানো হয়েছে। ঘটনায় দুই তরফেই অভিযোগ দায়ের শান্তিপুর থানায়। নদিয়ার শান্তিপুর ব্লকের ফুলিয়া বয়রায় গতকাল অর্থাৎ বৃহস্পতিবার আমার মাটি আমার দেশ অনুষ্ঠানে আসেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
অভিযোগ, ঠিক তার আগের দিন তার নাম করে বিজেপির পার্টি ফান্ডে ফুলিয়ার এক ব্যবসায়ীর কাছ থেকে মোটা টাকা চাওয়া, এবং টাকা দিতে অস্বীকার করলে তাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ।
ঘটনাটি ঘটে নদিয়ার শান্তিপুর ব্লকের বেলগড়িয়া ১ নম্বর পঞ্চায়েতের বেলের মাঠ এলাকায়।
এ প্রসঙ্গে ব্যবসায়ী সুজন জোয়ারদ্দারের অভিযোগ, বুধবার পাশের বাঁশতলাপাড়ায় মন্ডল সভাপতি বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাবার সময় বিজেপির মন্ডল সভাপতি, স্থানীয় বিজেপি পঞ্চায়েত সদস্য সহ বেশ কয়েকজন তার পথ আটকায়। এরপর তারকাছে মোটা টাকার দাবি করা হয় শুভেন্দু অধিকারীর অনুষ্ঠান করার কারণে বিভিন্ন খরচের যোগান দিতে। তিনি দিতে অস্বীকার করলে তাকে মারধর করা হয়।
যদিও ওই ব্যবসায়িক তোলা সমস্ত অভিযোগ অস্বীকার করে, ফুলিয়ার বিজেপি মন্ডল সভাপতি প্রদীপ সরকার জানান, আমি রাজনীতি করি। ভাই করে ব্যবসা। সুজনের কাছে দীর্ঘদিন ধরে টাকা পাবে, আমি দেখি রাস্তায় দুজনের মধ্যে বচসা হচ্ছে। ঠেকাতে গিয়েছিলাম। আমার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করা হচ্ছে। গতকাল কাউকে মারা হয়নি।
যদিও এই ঘটনায় শান্তিপুর থানায় বৃহস্পতিবার রাতে দুই তরফেই লিখিত অভিযোগ হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে।












Leave a Reply