ডিভিসি জল ছাড়ার ফলে কংসাবতী নদী ফুলে উঠেছে।

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর:– ডিভিসি জল ছাড়ার ফলে কংসাবতী নদী ফুলে উঠেছে। গত বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার স্লুইশ গেট ভেঙে মেদিনীপুর খালে জল ঢুকতে শুরু করে। তার জেরে পাঁশকুড়ার জয়কৃষ্ণপুর এর কাছে চওড়া বাঁধ ভেঙে ইতিমধ্যে প্লাবিত হতে শুরু করেছে জয়কৃষ্ণপুর, হাউর, গোটপোতা সহ বেশ কয়েকটি গ্রাম। বন্যাকবলিত মানুষ জন আশ্রয় নিয়েছে গোটপোতা প্রাথমিক বিদ্যালয় সহ বেশ কয়েকটি স্কুলে। সেখানেই তাঁদের খাওয়ার ব্যবস্থা করা হয়। তবে সরকারি অনুদান না মেলায় ক্ষোভ প্রকাশ করে বানভাসিরা। শুধু বসতবাড়ি নয় তাঁর পাশাপাশি কলকারখানা, কাঠমিল, বিদ্যুৎ পাওয়ার হাউসেও জল ঢুকতে শুরু করে। ইতি মধ্যে ভেঙে যাওয়া বাঁধ বস্তা দিয়ে বাঁধার কাজ শুরু হয়। দ্রুততার সহিত কাজে নামলেও এখনো পর্যন্ত জল ঢুকছে এলাকার মধ্যে। তবে দ্রুততার সহিত কাজ চলছে ইতি মধ্যে। তবুও আশঙ্কায় প্রহর গুনছে জলবন্দী বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *