নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- আবারো পথ দুর্ঘটনায় মৃত্যু হলো ৭৩ বছর বয়সী এক বৃদ্ধর। মৃতদেহ উদ্ধার করে পুলিশ। জানা যায় মৃতের নাম নগেন মুন্ডা, বয়স আনুমানিক ৭৩ বছর, বাড়ি নদিয়ার শান্তিপুর ব্লকের কন্দখোলা রাজা পুকুর পাড়ায়। মৃতের পরিবারের দাবি, ওই বৃদ্ধা চাষের জমিতে দিনমজুরের কাজ করতো। প্রতিদিনের মতো আজ সকালেও তিনি কাজে বেরিয়েছিলেন সাইকেল নিয়ে, এরপরই কন্দ খোলা সংলগ্ন ৩৪ নম্বর জাতীয় সড়কে উঠতেই একটি গাড়ি তাকে সজোরে ধাক্কা মারে। রাস্তাতেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে বৃদ্ধ, এরপর প্রতিবেশীরা ছুটে আসতেই ঘটনার স্থল ছেড়ে পালিয়ে যায় ঘাতক গাড়িটি। সাথে সাথেই বৃদ্ধকে আনা হয় শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে, তবে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। খবর পেতেই ছুটে আসে পরিবারের লোকজন, এরপর কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার। মৃতদেহটি উদ্ধার করে শান্তিপুর থানার পুলিশ পাশাপাশি ময়না তদন্তের জন্য রানাঘাট মর্গে পাঠায়। অন্যদিকে ঘাতক গাড়িটির খোঁজে তল্লাশি চালাচ্ছে শান্তিপুর থানার পুলিশ।
গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক বৃদ্ধর, পলাতক ঘাতক গাড়ি সহ চালক।












Leave a Reply