প্রবাহ তিস্তা তোর্ষার শারদ সংকলন প্রকাশিত হলো।

ময়নাগুড়ি, নিজস্ব সংবাদদাতা:- ২০ সেপ্টেম্বর উত্তরবঙ্গের সুপরিচিত সংবাদপত্র প্রবাহ তিস্তা তোর্ষার শারদ সংকলন প্রকাশিত হলো।
এদিন ময়নাগুড়ি মনোরঞ্জন সাহা মেমোরিয়াল বিএড কলেজে আয়োজিত এক অনুষ্ঠান থেকে পত্রিকাটির শারদ সংকলনের মোড়ক উন্মোচন করেন ময়নাগুড়ির ভিডিও সৌমেন দাস। প্রদীপ প্রজ্জ্বলন মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা ঘটে।
উপস্থিত ছিলেন পত্রিকার সম্পাদক ড. কৃষ্ণদেব, সহযোগী সম্পাদক মনোজ সাহা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সুললিত কন্ঠে উদ্বোধনী সংগীত পরিবেশন করেন ছোট্ট কিশোরী অদ্রিজা দত্ত।
আবৃতি পরিবেশন করেন প্রখ্যাত বাচিক শিল্পী অলক দত্ত।উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুলের শিক্ষক- শিক্ষিকা অধ্যাপকবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক বৃন্দ।
সম্পাদক কৃষ্ণদেব এই সংখ্যার লেখক যারা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাদের পরিচিতি প্রদান করেন এবং এবারের সংখ্যার তাৎপর্য ব্যাখ্যা করেন। স্বাগত বক্তব্য রাখেন পত্রিকার অ্যাসোসিয়েট এডিটর মনোজ সাহা।
উল্লেখ্য প্রবাহ তিস্তা তোর্ষা বিগত ৩১ বছর ধরে পাক্ষিক সংবাদপত্র হিসেবে প্রকাশিত হয়ে আসছে। জলপাইগুড়ি জেলা থেকে প্রকাশিত একমাত্র সংবাদপত্র প্রবাহ তিস্তা তোর্ষা, যা এখন সাপ্তাহিক পত্রিকা হিসেবে প্রকাশিত হচ্ছে । প্রত্যেক বছর পত্রিকার শারদ সংকলনে বাংলা সাহিত্যের প্রথম সারির লেখক, কবি সাহিত্যিকরা কলম ধরেন, এবারে তার ব্যতিক্রম ঘটিয়ে অনূর্ধ্ব ৩০ তরুণ তরুণীদের লেখা নিয়ে এই সংকলনটি প্রকাশিত হয়েছে। কলেজ-বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া থেকে শুরু করে, অধ্যাপক, চিকিৎসক, আইআইটির গবেষক সহ
বিভিন্ন পেশার মোট ২৬ জন এই সংখ্যায় লিখেছেন।
এবারের সংখ্যায় ১০ টি গল্প, ৫টি প্রবন্ধ এবং ১১টি কবিতা স্থান পেয়েছে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এই সংখ্যার লেখক তথা কলেজ পড়ুয়া সারন ভাদুরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *