নিজের তেরো বছরের ছেলেকে কুপিয়ে খুন করে পলাতক বাবা।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  নিজের তেরো বছরের ছেলেকে কুপিয়ে খুন করে পলাতক বাবা। রানাঘাটের বেগোপাড়া এলাকার ঘটনা। অভিযুক্তের নাম অভিজিৎ মন্ডল। এদিন রাত আটটা নাগাদ অভিযুক্ত অভিজিৎ ধারালো অস্ত্র দিয়ে বাড়িতে নিজের ছেলেকে কোপায়। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ১৩ বছরের সায়ন মন্ডলের। তাকে রানাঘাট মহাকুমা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকের মৃত বলে ঘোষণা করেন। ছেলের পাশাপাশি স্ত্রী মিতালী এবং শাশুড়ি মেনকা মণ্ডলকেও একই ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে সে। অভিযুক্ত স্ত্রী ও শাশুড়িকে রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত অভিজিৎ মন্ডল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *