আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের তাসাটি চা বাগানের ঘাসি লাইন শ্রমিক মহল্লায় বনদপ্তরের পাতা ছাগলের টোপের খাঁচায় বন্দী হ’ল একটি পূর্ণ বয়স্ক চিতাবাঘ।

নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ার:- মাত্র এক দিনের ব্যবধানে আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের তাসাটি চা বাগানের ঘাসি লাইন শ্রমিক মহল্লায় বনদপ্তরের পাতা ছাগলের টোপের খাঁচায় বন্দী হ’ল একটি পূর্ণ বয়স্ক চিতাবাঘ। শনিবার রাতেও ওই এলাকা থেকে ধরা পড়েছিল আরও একটি চিতাবাঘ। সোমবার সাত সকালে চিতাবাঘের ক্রুদ্ধ হুঙ্কারে ঘুম ভাঙে চা শ্রমিক মহল্লার। ওই গর্জন শুনে খানিক এগিয়ে গিয়ে বাসিন্দারা লক্ষ্য করেন যে খাঁচার থেকে বাইরে বেরিয়ে আসার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে মরিয়া চিতাবাঘটি। সোমবারের ধরা পড়া চিতাবাঘটি খাঁচা থেকে বেরোনোর চেষ্টায় জখম হয়ে পড়ায় তাকে আপাতত দক্ষিণ খয়েরবাড়ি চিতাবাঘ পুনর্বাসন কেন্দ্রে নিয়ে গিয়েছেন জলদাপাড়া বনবিভাগের মাদারিহাট রেঞ্জের বনকর্মীরা। পরপর দুটি চিতাবাঘ ধরা পড়ায় আপাতত অনেকটাই স্বস্তিতে তাসাটি চা বাগানের ঘাসি লাইন শ্রমিক মহল্লার বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *