ভিনদেশে পড়তে গিয়ে বিপাকে কোলাঘাটের যুবক, প্রতি মুহূর্তে উৎকণ্ঠার মধ্যে দিন কাটছে, দ্রুত যেন ছেলে ফিরে আসে সরকারের কাছে কাতর আবেদন।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ – উত্তর চব্বিশ পরগনার হাবড়া বাড়ি হলেও হলেও দীর্ঘদিন পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটে বসবাস করেন কোলাঘাট কে.টি.পি.পি হাই স্কুলের প্রধান শিক্ষক তাপস রায়চৌধুরী। তাপস বাবুর এক ছেলে নীলাদ্রি রায় চৌধুরী। ভেটিনারি সায়েন্সে কলকাতার বেলগাছিয়া পাস করার পর এরপর ইসরাইলের বারইলান ইউনিভার্সিটি আন্ডারে রিসাজ এর সুযোগ পায় কোলাঘাট থেকে পাড়ি দেয় ইসরাইলে। গত ১ লা মাচ ২০২২ ইসরাইলের হাইফা শহরে পৌছায় সেখানে এক বছর সাত মাস ধরে ক্যান্সারে রিসার্চ নিয়ে গবেষণা করছে নীলাদ্রি। কিন্তু কয়েক দিনের যুদ্ধে চোখের সামনে নেমে এলো অন্ধকার। রুমের বাইরে বোমগুলির শব্দ। প্রতি মুহূর্তে বেজে উঠছে সাইলেন্ট। ছেলের বিপদের মধ্যে রয়েছে তা নিয়ে উদ্বেগ মধ্যে দিন কাটছে নীলাদ্রি বাবা মায়ের। নীলাদ্রি নভেম্বর ১ তারিখ বাড়ি আসার কথা ছিলো। কিন্তু এখন দিন কাটছে বাঙ্কারের মধ্যে। প্রতি মুহূর্তে ভারতীয় দ্রুত বাসের সাথে যোগাযোগ রাখছে পরিবার। নীলাদ্রির পরিবারের একটাই দাবি সরকারি সহযোগিতায় শুধু আমার ছেলে নয় আটকে থাকা সমস্ত ছাত্রছাত্রী যেন বাড়ি ফিরে নির্বিঘ্নে। নীলাদ্রির বাবা জানান যে ছেলের সাথে গতকাল রাতে কথা হয়েছে কিন্তু আমরা খুব উদ্বিগ্ন। ছেলে যেন নির্বিনে বাড়ি ফিরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *