চেম্বারে অসুস্থ রোগী দেখার অছিলায় মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ উঠল কোয়াক ডাক্তারের বিরুদ্ধে। অভিযুক্ত খুঁটিতে বেঁধে রেখে মারধর।

পটাশপুর, পূর্ব মেদিনীপুর:- চেম্বারে অসুস্থ রোগী দেখার অছিলায় মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ উঠল কোয়াক ডাক্তারের বিরুদ্ধে। পুলিশ অভিযুক্ত কোয়াক ডাক্তারকে গ্রেফতার করেছে।আজ বৃহস্পতিবার বেলা ১২টায় কাঁথি আদালতে তোলা হলো। জানা যায়, পটাশপুর থানার মকরাপুর গ্রামের বাসিন্দা পেশায় কোয়াক ডাক্তার অনিল ভুঁইয়া। এলাকায় দীর্ঘদিন ধরে তিনি চেম্বারে রোগী দেখেন। বুধবার বিকেলে অভিযুক্ত ওই কোয়াক ডাক্তার তারট বাজারে নিজের চেম্বারে রোগী দেখ ছিলেন। অভিযোগ এক অসুস্থ মহিলাকে চেম্বারের শারীরিক পরীক্ষার নামে তাকে শ্লীলতাহানি করে বলে দাবী। ঘটনা জানাজানি হতেই হুলুস্থুলু কান্ড তৈরী হয়। পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে ওই ডাক্তারকে উদ্ধার করে। রাতে আক্রান্ত মহিলার অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই ডাক্তারকে গ্রেফতার করে। বৃহস্পতিবার কাঁথি আদালতে তোলা হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *