মারুতির সঙ্গে টোটো ধাক্কায় যখম ৫।

নিজস্ব সংবাদদাতা, মালদা:- মারুতির সঙ্গে টোটো ধাক্কায় যখম ৫। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য মালদার চাচোল হরিশ্চন্দ্রপুর ৮১ নম্বর জাতীয় সড়কের নলকুটিয়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, টোটোটি কনুয়া থেকে চাচোলের দিকে যাচ্ছিল ও মারুতি ভ্যানটি চাচোল থেকে হরিশ্চন্দ্রপুরের দিকে আসছিল মারুতি ভ্যান্টি দ্রুতগতিতে থাকায় ধাক্কা নিয়ন্ত্রণ হারিয়ে টোটকে ধাক্কা মারে।মারুতি ভ্যানের ধাক্কায় জখম হয় টোটো চালকসহ টোটোতে থাকা যাত্রীরা।স্থানীয়রা তড়িঘড়ি করে যখমদের চাচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। তাদের মধ্যে টোটো চলকের অবস্থা আশঙ্কা জনক। চালক পলাতক রয়েছে। খবর বে ঘটনাস্থলে পৌঁছায় চাচোল থানার পুলিশ। পুলিশ মারুতি ভ্যান্টিকে আটক করেছে।এলাকার ট্রাফিক নিরাপত্তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *