মালদা, নিজস্ব সংবাদদাতা:—কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করলেন হবিবপুর ব্লক তৃণমূল নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব নির্দেশে বুধবার বিকেল বেলা হবিবপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হবিবপুর দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেন হবিবপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কিস্টু মুর্মু। তিনি বলেন রাজ্যের ১০০ দিনের টাকা এখনো দেওয়া হয়নি তারই পরিপেক্ষিতে হবিবপুর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি সাংবাদিক সম্মেলন করা হয়, সম্মেলনের মধ্যে দিয়ে কেন্দ্র সরকারকে মন্তব্য করে বলেন এই ১০০ দিনের টাকা না দেওয়া হলে আগামী দিনে আর বড়সড়ো আন্দোলনে নামবেন তৃণমূল কংগ্রেস।
উপস্থিত ছিলেন – হবিবপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কিস্টু মুর্মু,সহ সভাপতি প্রেমনাথ চৌধরী,মালদা জেলা পরিষদের ক্ষুদ্র শিল্প ও বিদ্যুৎ কর্মাধ্যক্ষ রেজিনা মুর্ম,হবিবপুর ব্লক Iআই এন টিটি ইউ সি সভাপতি সুবোধ রায়,হবিবপুর ব্লক তৃণমূল ক্ষেত মজদুর সংগঠনের সভাপতি দেবব্রত মুখার্জি সহ তৃণমূলের নেতৃত্বরা।
কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করলেন হবিবপুর ব্লক তৃণমূল নেতৃত্ব।












Leave a Reply