বামনগোলা ব্লক তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজয়া সম্মেলন।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ–-বামনগোলা ব্লক তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজয়া সম্মেলন হয়ে গেল বৃহস্পতিবার ।এদিন বামনগোলা ব্লকের পাকুয়াহাট অঞ্চলের পাকুয়াহাট কলেজ কমিউনিটি হলে ১ নাগাত অনুষ্ঠিত হয় বিজয়া সম্মেলন ও সারদ সন্মান ।এদিনের এই সম্মেলনে বামনগোলা ব্লকের বিভিন্ন পূজা কমিটি কে নিয়ে এই সম্মেলন করা হয়। এদিন প্রথমে প্রদীপ প্রজ্জ্বলন ও সংবর্ধনা মধ্যে দিয়ে এই অনুষ্ঠানে সূচনা করা হয়।এদিন এই জেলার বিভিন্ন নেতা কমীরা বক্তব্য রাখেন।এবং অনুষ্ঠানে মধ্যে দিয়ে ব্লকের বিভিন্ন এলাকার ক্লাব গুলির হাতে বিজয়া সম্মান হিসেবে পুরস্কার তুলে দেওয়া হয়। এদিন উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুল রহিম বক্সী,
মালদা জেলার তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা রতুয়ার বিধায়ক সমর মুখার্জি, চন্দনা সরকার, উদ্বাস্তু সেলের রঞ্জিত সরকার, বামনগোলা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অশোক সরকার, সমীর কর্মকার, চন্দনা সরকার বাড়ুই,অমল কিসকু সহ বিভিন্ন তৃণমূল কংগ্রেসের নেতা ও নেত্রী। বামনগোলা ব্লকের তৃণমূল কংগ্রেসের অনান্য কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *