শুভ বিজয়া এবং প্রাক দীপাবলীর শুভেচ্ছা ও শ্রদ্ধা জানালেন রানাঘাট শহর তৃণমূল কংগ্রেস।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- শুভ বিজয়া এবং প্রাক দীপাবলীর শুভেচ্ছা ও শ্রদ্ধা জানালেন রানাঘাট শহর তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার রানাঘাট পৌরসভার চূর্ণী অডিটোরিয়ামে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। উক্ত সাংবাদিক সম্মেলনে সম্মানীয় সাংবাদিক বন্ধুদের সঙ্গে মিলিত হয়ে শুভ বিজয়ার শুভেচ্ছা বিনিময় করা হয় পাশাপাশি রাজনৈতিক কিছু আলাপ আলোচনা করা হয়। উপস্থিত ছিলেন পৌরপতি কোশলদেব বন্দ্যোপাধ্যায়, উপপৌরপতি আনন্দ দে, দুলাল পাত্র, পবিত্র ব্রম্ভ,শেখর মুহুরী, অসিত দত্ত, সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দ। সহ রানাঘাট শহর তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব এবং রানাঘাট পৌরসভার জনপ্রতিনিধিবৃন্দ। এই প্রসঙ্গে শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি পবিত্র কুমার ব্রহ্ম কি জানালেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *