পুলিশি অভিযানের গ্রেপ্তার হয় ১১ জন জুয়ারী।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- — গোপন সূত্রের খবরের মাধ্যমে কালীপুজোর আগেই গতকাল রাতে ৩৪ নম্বর জাতীয় সড়কে নৈশ টহল চলাকালীন গোপন সূত্রে খবরের মাধ্যমে ময়না এলাকায় জাতীয় সড়ক সংলগ্ন একটি হোটেলে অভিযান চালায় গাজোল থানার পুলিশ। পুলিশি অভিযানের গ্রেপ্তার হয় ১১ জন জুয়ারী। তাদের কাছ থেকে উদ্ধার হয় প্রায় দুই লাখ চব্বিশ হাজার টাকা বোর্ড মানি এবং জুয়া খেলার বেশ কিছু সামগ্রী। গ্রেফতার করা হয় জুয়ার বোর্ডে থাকা ১১ জনকে। পাশাপাশি ঘটনায় জড়িত থাকার অভিযোগে হোটেল মালিককেও গ্রেফতার করে পুলিশ। নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করলো গাজোল থানার পুলিশ। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে অন্যান্য দিনের মতো টহলদারি চললেও কালীপুজো উপলক্ষে বিশেষ টহল চলবে বিভিন্ন এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *