২০২২ সালে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার করল সিঙ্গুর থানার পুলিশ গ্রেপ্তার ২ অভিযুক্ত।

নিজস্ব সংবাদদাতা , হুগলি : – ২০২২ সালে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার করল সিঙ্গুর থানার পুলিশ গ্রেপ্তার ২ অভিযুক্ত। হুগলির সিঙ্গুর থানার বড় সাফল্য গত ২৬ শে জুলাই ২০২২ এ চুরি যাওয়া মটর সাইকেল উদ্ধার। গ্রেফতার দুই অভিযুক্ত।
চোরাই বাইক কেনা ও বিক্রির ঘটনায় ধৃত বাবা- ছেলেকে আদালতে পাঠালো সিঙ্গুর থানার পুলিশ। আগামী ১৫ই নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক।
অভিযুক্তদের নদীয়ার চাপড়া থানা এলাকা থেকে গ্ৰেপ্তার করে আনে পুলিশ।
পুলিশ সূত্রে খবর ২০২২সালে ২৬ শে জুলাই রাতে সিঙ্গুর থানার পুরুষোত্তমপুর গ্রাম থেকে চুরি যায় লক্ষাধিক টাকা দামের হুন্ডা কোম্পানির দামি বাইক। গভীর রাতে বাড়ির ভিতর থেকে বাইকটি চুরি করে নিয়ে পালায় দুস্কৃতিরা। এরপর সিঙ্গুর থানার পুলিশ ঘটনার তদন্তে নেমে তিনদিন আগে কামারকুন্ডু এলাকা থেকে দুই অভিযুক্ত দেবা মন্ডল ও নিজামুদ্দীন মল্লিক নামে দুইজনকে গ্রেফতার করে। তাদের পুলিশ রিমান্ডে নিয়ে জিজ্ঞাসা বাদের পর পুলিশ জানতে পারেন নদীয়ার সোনারুদ্দিন ঘরামি ও আকিবুল ঘরামি সম্পর্কএ দুজন বাবা ও ছেলে তাদের কাছে বাইকটি বিক্রয় করেছে তারা।
এরপর গতকাল গভীর রাতে নদীয়ার চাপড়া থানা এলাকা থেকে দুই অভিযুক্ত কে গ্রেফতার করে আনে পুলিশ। অভিযুক্তরা চোরাই গাড়ি ক্রয় ও বিক্রয়ের সাথে যুক্ত আছে বলে পুলিশ জানিয়েছে। শনিবার তাদের মহকুমা আদালতে পাঠানো হয়।১৫ ই নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন চন্দননগর আদালতের বিচারক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *