নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুর : – জল যন্ত্রণা থেকে মুক্তি দিতে পাম্পিং স্টেশনে ব্যবস্থা করল রায়গঞ্জ পৌর প্রশাসন। এলাকাবাসীর বহুদিনের দাবি অবশেষে পূরণ হতে চলেছে । জমা জল যন্ত্রণা থেকে মুক্তি দিতে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের নেতাজীপল্লীতে পাম্পিং স্টেশনের ব্যবস্থা করলো রায়গঞ্জ পৌর প্রশাসন। শনিবার এই পাম্পিং স্টেশনের উদ্বোধন করেন রায়গঞ্জ পৌরসভার পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস । উপস্থিত ছিলেন উপ পৌর প্রশাসক অরিন্দম সরকার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। এদিনের এই পাম্পিং স্টেশন উদ্বোধন করে পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস বললেন ‘রায়গঞ্জ পৌরসভার উদ্যোগে শহরে প্রথম পাম্পিং স্টেশন তৈরী করা হলো। আর এই পাম্পিং স্টেশনের মাধ্যমে জমা জলের যন্ত্রনা থেকে মুক্তি পাবে রায়গঞ্জের ১০ নাম্বার ওয়ার্ডের মানুষ। প্রায় ৩ লক্ষ ২০ হাজার টাকা খরচে এই পাম্পিং স্টেশন গড়ে তোলা হল ‘।
জল যন্ত্রণা থেকে মুক্তি দিতে পাম্পিং স্টেশনে ব্যবস্থা করল রায়গঞ্জ পৌর প্রশাসন।












Leave a Reply