৭০ বছরের বৃদ্ধা মা-কে মারধর করে তাঁর কাছে থাকা গচ্ছিত নগদ টাকা,গহনা ও গুরুত্বপূর্ণ কাগজ ছিনিয়ে নেওয়ার অভিযোগ।

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- সম্পত্তি টাকা পয়সা জোরপূর্বক হাতিয়ে নেওয়ার অভিযোগে পুর্ব বর্ধমান জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ নিয়ে হাজির হলেন অসহায় মা সাফিয়া বিবি।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে অসহায় মা সাফিয়া খাতুন বলেন, বুধবার রাত্রি নয়টা নাগাদ এসে আলমারি খুলে তিন মেয়ে মিলে জিনিসপত্র বের করে নেয়। বড়ো মেয়ে, ছোটো মেয়ে এবং সেজো মেয়ে মিলিত ভাবে। অসহায় মা অর্থাৎ সাফিয়া খাতুনের বাড়ি শহর বর্ধমানের কেষ্টপুরে।
সাফিয়া খাতুন আরও বলেন, আমি এক একজনকে ১৬ লাখ টাকা করে দিয়েছি। আমাকে দেখবে বলে সব হাতিয়ে আর দেখা তো দূর আমার সব কিছু হাতিয়ে নিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *