নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- “হাত লাগিয়ে করব জঞ্জাল হীন” প্রচারে নামলেন শান্তিপুর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক। সারা ভারতে স্বচ্ছ ভারত নামে যে পরিষ্কার রাখার যে সংকল্প গ্রহণ করা হয়েছে তারই এই বাংলায় রূপ মিশন নির্মল বাংলা। এই প্রকল্পের অধীনে বিভিন্ন ধরনের সাফাই কর্মীরা নিয়মিত অক্লান্ত পরিশ্রম করে বিভিন্ন সরকারি অফিস, রাস্তাঘাট পরিষ্কার রাখার চেষ্টা করে থাকেন। তবে সবার আগে প্রয়োজন মানুষের নিজস্ব অপরিষ্কার উপলব্ধি হওয়া। তবেই এক দিকেই যেমন হবে সৌন্দর্যায়ন অন্যদিকে কমবে রোগ ব্যাথি। তাই প্রচারের মাধ্যমে মানুষকে সচেতনতার বার্তা পাশাপাশি জঞ্জাল সাফায়ের রাস্তায় নামলেন শান্তিপুর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সন্দীপ ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি নৃপেন মন্ডল সহ সমিতির বিভিন্ন কর্মাধ্যক্ষ এবং সদস্য সহ বিডিও এর বিভিন্ন আধিকারিক। এদিন ফুলিয়া বিডিও অফিস থেকে একটি পদযাত্রা বের হয় শেষ হয় ফুলিয়া বাজারে। এই প্রসঙ্গে বিডিও সন্দীপ ঘোষ জানান সরকারি গৃহীত কর্মসূচি অনুযায়ী নদীয়া জেলা প্রশাসন হাত লাগিয়ে প্রতিদিন করব নদীয়া জঞ্জাল বিহীন এই বার্তা প্রতিটি নাগরিকের কাছে পৌঁছে দেবো আমরা, শুধু বার্তা নয় এদিন নিজে হাতে পরিষ্কার করার উদ্দেশ্যে এ সমাজ রক্ষা করার দায়িত্ব আমাদের প্রত্যেক নাগরিকের তাই যত তথ্য প্লাস্টিক এবং বিভিন্ন ব্যবহারযোগ জিনিস না পেলে সুনির্দিষ্ট জায়গা ফেললে শুধু সাফাই কর্মীদের কাজ কম হয় তাই নয়, নিজেরাও মানসিক এবং শারীরিকভাবে সুস্থ থাকা যায়।
প্লাস্টিক বর্জন এবং বাজার ও রাস্তাঘাটে জঞ্জাল সাফায়ে রাস্তায় নেমে পড়লেন বিডিও।












Leave a Reply