সভা সফল করতে বিজেপির কর্মী সমর্থক ও স্থানীয় নেতৃত্বদের নিয়ে ছোট ছোট বৈঠক করছেন পার্থসারথী চট্টোপাধ্যায়।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- ২৯ নভেম্বর কলকাতায় বিজেপির প্রতিবাদ সভা ঘিরে নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা বিজেপির পক্ষ থেকে চলছে কর্মী-সমর্থকদের ও স্থানীয় নেতৃত্বদের নিয়ে ছোট ছোট বৈঠক ও কর্মীসভা। সেই হিসেবে নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি তথা রাণাঘাট উত্তর-পশ্চিম কেন্দ্রের বিজেপি বিধায়ক পার্থসারথী চট্টোপাধ্যায় কলকাতার সভাকে সফল করার জন্য বিজেপির কর্মী সমর্থক ও স্থানীয় নেতৃত্বদের নিয়ে ছোট ছোট বৈঠক করছেন, একই সঙ্গে সভাও করছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *