পুলিশ সুপারকে গ্রেপ্তারের হুশিয়ারি দিলেন বিরোধী দলনেতা।

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ – হাইকোর্টের অনুমতি নিয়ে এদিন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা
শুভেন্দু অধিকারী বাঁকুড়ার কোতুলপুর এ মিছিলে হাঁটলেন।
মিছিল শেষে কোতুলপুর এ নেতাজি মোড়ে, চাঁচাছোলা ভাষায় বক্তব্য রাখলেন শুভেন্দু অধিকারী।
কোতুলপুরে বিধায়ক থেকে বাঁকুড়ার পুলিশ সুপার কাউকে রেয়াত দিলেন না।
ঘোষণা করলেন বাঁকুড়ার আগামী দিনের কর্মসূচিরও।
১১ ডিসেম্বর পুলিশ সুপারের অফিস ঘেরাও করার ডাক দিলেন।
জনসভার খোলা মঞ্চ নিজের মোবাইল নাম্বার দিয়ে বালি্যচুরির ছবি পাঠাতে বললেন ।
কোতুলপুরের বিধায়ক হরকালি প্রতিহারের বিরুদ্ধে ছয় লাখ টাকা খেপে খেপে ধার নেয়ার অভিযোগও তুললেন।
জনসভা শেষে শুভেন্দু অধিকারী কামারপুকুর এর উদ্দেশ্যে রওনা দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *