পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরে তাম্রলিপ্ত পৌরসভার ১৩ ও ১৪ নম্বর ওয়ার্ড এর সংযোগস্থল একটি ব্রিজ সারাইয়ের কাজ করার সময় গত ১৭ই মে হঠাৎই ব্রিজ ভেঙে চাপা পড়ে যায় দুজন। গুরুতর আহত অবস্থায় এক জনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। এরপর অপর এক জনকে উদ্ধার করার জন্য দীর্ঘক্ষণ চেষ্টা চালায় দমকল বাহিনী ও পুলিশ কর্মীরা তবে উদ্ধার করে তাম্রলিপ্ত মেডিকেল কলেজে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকের। এরপর দীর্ঘ কয়েক মাস বন্ধ থাকে ব্রিজ মেরামতির কাজ। যার ফলে সমস্যায় পড়ে স্থানীয় মানুষ জনেরা। দীর্ঘ কয়েক মাস পর আজ আবার তাম্রলিপ্ত পৌরসভার উদ্যোগে শুরু হয় কাজ। কাজ শুরুর আগে ব্রিজের সামনে করা হয় পুজো। উপস্থিত ছিলেন তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় ও স্থানীয় কাউন্সিলের বৈদ্যনাথ সিনহা। এক মাসের মধ্যে পুরো কাজ সম্পন্ন করে পুনরায় ব্রিজ আবার যাতায়াতের উপযুক্ত করে তোলা হবে এমন টাই জানান তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায়।
ব্রিজ সারাই এর কাজ করতে গিয়ে মৃত্যু হয়েছিল এক শ্রমিকের, দীর্ঘ কয়েক মাস পর ফের শুরু হল ব্রিজ মেরামতির কাজ।












Leave a Reply