নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- দীর্ঘ কয়েক মাস ধরে কর্মহীন, অন্যদিকে বিভিন্ন রোগে আক্রান্ত। তাই কোন দিকে সামাল দিতে না পেরে মানসিক অবসাদে আম গাছের ডালের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী এক ব্যক্তি। জানা যায় মৃত ব্যক্তির নাম বিকাশ দেবনাথ, একমাত্র সন্তান বাপি দেবনাথ। বর্তমানে তিনি বসবাস করেন শান্তিপুর বাইগাছি ওস্তাগার পাড়ালেনে। ছেলে বাপি দেবনাথ জানায়, তাদের পুরাতন বাড়ি শান্তিপুর ঢাকা পাড়া এলাকায়। হঠাৎই সে কাজে বেরোতেই তার কাছে ফোন আসে তার বাবা আত্মহত্যা করেছে। খবর শুনে ছুটে গিয়ে দেখে আম বাগানের গাছের ডালের সাথে ঝুলন্ত অবস্থায় রয়েছে বাবা। খবর দেওয়া হয় শান্তিপুর থানায় ঘটনাস্থলে পুলিশ গিয়ে ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ছেলের দাবি বাবা আগা গোড়ায় তাঁত শ্রমিকের কাজ করতো, গত কয়েক মাস ধরেই কাজ না থাকার কারণে বাড়িতে কর্মহীন অবস্থায় ছিলেন, তারপরে বিভিন্ন ব্যাধির শিকার হন, তখন থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন বাবা। আর বাবার এই ঘটনার পেছনে মানসিক অবসাদ বলেই কারণ মনে করা হচ্ছে। রবিবার দুপুরে মৃতদেহটি ময়না তদন্তের জন্য রানাঘাট মর্গে পাঠায় শান্তিপুর থানার পুলিশ। যদিও এই ঘটনায় পরিবারসহ এলাকায় নেমে আসে শোকের ছায়া।
মানসিক অবসাদে আম গাছের ডালের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী এক ব্যক্তি।












Leave a Reply