
আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- ধানক্ষেত থেকে হাতির মৃতদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য।বৃহস্পতিবার সকালে ফালাকাটা ব্লকের তালুকেরটারি হরিমন্দির এলাকার ধানক্ষেত থেকে একটি হাতির দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। এদিন সকালে ধান ক্ষেতে একটি হাতির দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তাঁরা সঙ্গে সঙ্গে বন দফতরে খবর দেন। খবর পেয়ে দ্রুত বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। তবে কী কারণে ওই হাতিটির মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। বনদফতর সূত্রে খবর, ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।এদিকে হাতির মৃতদেহ উদ্ধারের খবর চাউর হতেই ঘটনাস্থলে ভিড় জমাতে শুরু করে এলাকার বাসিন্দারা।












Leave a Reply