কালিয়াচকে বিকট বিস্ফোরণ, চার নাবালক-সহ আহত ৭; কারণ নিয়ে ধোঁয়াশা।

মালদা, নিজস্ব সংবাদদাতা:– বুধবার রাত্রে কালিয়াচকের সুজাপুর বালুপুর বাগানবাড়ি এলাকায় এক গৃহস্থের বাড়িতে বিস্ফোরণ কেঁপে উঠলো l আর বিস্ফোরণ থেকেই আগুনে ঝলসে গুরুতর জখম হলো চার নাবালক সহ মোট সাতজনl l স্থানীয়রা আহতদের প্রথমে সুজাপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে এবং তারপর রাতেই মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় l বিস্ফোরণের ঘটনার বিষয়টি জানাজানি হতেই কালিয়াচক থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় l যদিও স্থানীয়দের দাবি রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েই এই অগ্নিকাণ্ড ঘটনায় ঘটেছে আর তাতেই আহত হয়েছে সাত জন l
জানাযায় ওই গৃহকর্তার নাম আখিরুল ইসলাম তার বাড়িতেই এই বিস্ফোরণ হয় l বিস্ফোরণের এতটাই তীব্রতা ছিল আশেপাশের টালির বাড়ি গুলো কেঁপে ওঠে l পুলিশ ঘটনাস্থলে গিয়ে এই বিস্ফোরণের কারণটি খতিয়ে দেখছে রান্নার গ্যাস থেকে বিস্ফোরণ না কি বোমা বিস্ফোরণ হয়েছে সে বিষয়ে ও তদন্ত করে খতিয়ে দেখছে পুলিশ l

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *