হাই জ্যাক হওয়া একটি লরিটিকে উদ্ধার করল পুলিশ, আটক ২।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:– ১২ লক্ষ টাকার ১৫ টন লোহার রড ভর্তি দশচাকা লরি দুর্গাপুর থেকে পাঁশকুড়া আসার সময় গত কাল রাতে মেচোগ্রামের কাছে একটা হোটেলের কাছে হাই জ্যাক করা হয় লরিটিকে। তৎক্ষণাৎ ওই লরির মালিক পাঁশকুড়া থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ ট্র্যাক করে বুঝতে পারে লরিটি খড়্গপুরের দিকে রওনা দেয়। পাঁশকুড়া থানার পুলিশ খড়্গপুর থানার সাথে যোগাযোগ করে রাতের মধ্যেই ২ অভিযুক্তকে লরিসহ খড়্গপুর থেকে আটক করে। ওই অভিযুক্তরা বিহারের বাসিন্দা বলে জানা যায়। পাঁশকুড়া থানার পুলিশ ওই ২ অভিযুক্তকে গ্রেফতার করে আজ তমলুক জেলা আদালতে পাঠায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *