নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- শনিবার সন্ধ্যা বেলায় নদিয়ার মদনপুরে আখলাক আলম নামে এক ব্যক্তিকে খুন করা হয়। অবশেষে সেই ঘটনার জন্য চাকদা থানার পুলিশ একজনকে গ্রেফতার করেছেন। ধৃতের নাম পারুল খাতুন। তিনি শিমুরালির রাউতারীর বাসিন্দা। জানা গেছে বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণে এই খুন করা হয়েছে। এছাড়াও জানা যায় ঐ দিন সন্ধ্যায় মদনপুর গাঙ্গুলীপাড়া মঙ্গোলিক ক্লাবের কাছে দাঁড়িয়ে পারুলের সাথে দেখা করেন এবং তার সাথে কথা বলেন মৃত আখলাক আলম। এরপর পারুল মোটরসাইকেল করে পালিয়ে যায়।অভিযুক্ত জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন এ কথা। তবে পারুলের সহযোগীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
নদিয়ার মদনপুরে আখলাক আলম নামে এক ব্যক্তিকে খুনের ঘটনায় পারুল খাতুন নামে একজনকে গ্রেফতার।












Leave a Reply