
বালুরঘাট-দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- দক্ষিণ দিনাজপুরের মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে রাজ্যের মুখ্যমন্ত্রী কে চিঠি দিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। বালুরঘাট হাসপাতালকে মেডিকেল কলেজ করার দাবিতে ইতিমধ্যেই বিভিন্ন স্তর থেকে দাবি উঠেছে। এর আগেও জেলায় মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে সুকান্ত মজুমদার মুখ্যমন্ত্রী কে চিঠি দিয়েছিলেন। এদিন আবারো তিনি একই দাবীতে মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠান।
বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে উত্তরবঙ্গ সফরে আসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ দিনাজপুর জেলাতে ও তার আসার কথা রয়েছে। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় মেডিকেল কলেজ রয়েছে। দক্ষিণ দিনাজপুর জেলায় মেডিকেল কলেজ নেই। আমি আশা করি মুখ্যমন্ত্রী এই জেলায় এসে মেডিকেল কলেজ ঘোষণা করবেন। এদিন মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মুখ্যমন্ত্রীকে আবারও অনুরোধ জানাই।












Leave a Reply