
কলকাতা, নিজস্ব সংবাদদাতা:- এবার স্বনামধন্যা বৈষ্ণব লেখিকা রাধাবিনোদিনী বিন্তি বণিকের গ্রন্থ দেখা গেল কলকাতা বইমেলার বিভিন্ন স্টলে। ৪৭তম কলকাতা পুস্তক মেলার আজ শেষ দিন। শুরু হয়েছিল ১৮ই জানুয়ারী । এবারের বই মেলার থিম ছিল— Constitution of India । রাধাবিনোদিনী বিন্তি বণিকের গ্রন্থ সংগ্রহে পাঠকদের মধ্যে উচ্ছ্বাসও ছিল নজরে পরার মত। প্রাচীন বৈষ্ণব ইতিহাসকে আধুনিক নেট-সর্বস্ব সমাজের কাছেও আকর্ষণীয় করে তুলেছেন লেখিকা তাঁর নিজস্ব লেখার স্টাইলে এবং গবেষণার সত্যতায়। রাধাবিনোদিনী পাঠক টানতে অলৌকিক ঘটনার মিথ্যা জাল বোনেন না। অবিশ্বাস্য ঘটনাকেও তিনি ইতিহাস নির্ভর করে সত্যতা বজায় রেখেই লেখেন। আর, তাই হয়তো বা বিদ্বজনেরাও তাঁর ভক্তিমূলক লেখা পড়ার অপেক্ষায় থাকেন । এবছর গিরিজা লাইব্রেরী (৫৮৮নং), সংস্কৃত পুস্তক ভাণ্ডার (২৯৫নং), শ্রীকৃষ্ণচৈতন্য সেবাসদন ট্রাস্ট (৫৫৪নং), তথাগত(৪৬৯নং)সহ আরও অনেক জায়গাতেই তাঁর গ্রন্থ পেল পাঠকরা । এখন পর্যন্ত ৮টি গ্রন্থ তিনি রচনা করেছেন ।

আমাদের প্রতিনিধি জিজ্ঞাসা করায় বলেছেন , কাজ চলছে এক সাথে তিনটির এখন । তাঁর এবং তাঁর ছেলে সপ্তর্ষি বণিকের একটি প্রকাশনা সংস্থাও আছে, মহাপ্রভু পাবলিশার্স নামে। এবছর বইমেলায় ২টি গ্রন্থ প্রকাশ হয়েছে সংস্থা থেকে লেখক সনৎকুমার মিত্রঠাকুরের । রাধাবিনোদিনী বিন্তি বণিকের গ্রন্থ গুলি হল—- ১) কালেকালান্তরের কৃষ্ণবিগ্রহ কথা ২) মহাপ্রভুর মধুময় কথা ৩) মহাপ্রভু ও দ্বাদশ বিগ্রহের অলৌকিক লীলা ৪) অনঙ্গমঞ্জরী সম্পুটিকা ৫) বহুরূপে মহাপ্রভু ৬) উগ্রক্ষত্রিয় সংস্ত্রাতা পণ্ডিত ধনঞ্জয় ৭) মহাপ্রভুর মহাজীবন প্রসঙ্গ ৮) এক যুগল সাধিকার সাধনকথা। আর, মহাপ্রভু পাবলিশার্স-এর দুটি গ্রন্থ পাওয়া গেল ৪৬৯ নং স্টলে—- ১) নদীয়া নগরীতে শ্রীখোল করতালের ধ্বনিতে, ও ২) বৃন্দাবনে যেতে প্রভু ঝাড়িখণ্ডের পথে । আজ বইমেলার শেষদিনে বইপ্রেমীদের ভিড় এবার কতটা হয় সেটাই দেখার ।












Leave a Reply