টহলদারির সময় আক্রান্ত এক অফিসার সহ চার পুলিশ কর্মী, ঘটনায় শোরগোল ময়নার নিমতলাতে।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  টহলদারির সময় আক্রান্ত এক অফিসার সহ চার পুলিশ কর্মী,ঘটনায় যথেষ্ট শোরগোল পড়ে গিয়েছে পূর্ব মেদিনীপুর জেলার ময়না থানার নিমতলা এলাকায়, সূত্রে জানা গিয়েছে শনিবার রাত্রি নাগাদ ময়নার বাগচা গ্রামের নিমতলা এলাকায় টহলদারি দিচ্ছিল এক অফিসার সহ চার পুলিশ কর্মী, সেই সময় বেশ কিছু লোকজন পুলিশকে লক্ষ্য করে ইট,পাটকেল দিয়ে আক্রমণ করে, সেই আক্রমণের ফলে পুলিশের গাড়ির কাঁচ ভেঙে যাওয়ার পাশাপাশি আহত হয় এক পুলিশ অফিসার সহ চার পুলিশ কর্মী, এরপর স্থানীয়দের তৎপরতায় আহত পুলিশ কর্মীদের ময়না হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে, তবে কি কারণে এই ঘটনা বা কারা এই ঘটনা ঘটিয়েছে? গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু করেছে পুলিশ,ঘটনাকে ঘিরে যথেষ্ট শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *