নিমতৌড়ি জেলা শাসকের কার্যালয় অদূরে প্রতিকি অনশন ও অবস্থান-বিক্ষোভে সংগ্রামী যৌথ মঞ্চের উদ্যোগে।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  পূর্ব মেদিনীপুর জেলা নিমতৌড়ি জেলা শাসকের কার্যালয় অদূরে প্রতিকি অনশন ও অবস্থান-বিক্ষোভে সংগ্রামী যৌথ মঞ্চের উদ্যোগে সরকারি প্রতিষ্ঠানে স্বচ্ছ ও স্থায়ী নিয়োগ সহ AICPI অনুযায়ী প্রাপ্য দিন থেকে সকল বকেয়া প্রদান, যোগ্য অনিয়মিতদের নিয়মিত করন, প্রতিহিংসা মূলক বদলির প্রত্যাহারের দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চের উদ্যোগে হাতে গোলাপ নিয়ে ঢোল বাজিয়ে অবস্থানে সামিল তারা।
যেখানে রাজ্য বাজেট অধিবেশনে সরকারি কর্মচারীদের ডি এ মাত্র 4% পার্সেন্ট বৃদ্ধি করা হয়েছে, তাতে কিন্তু খুশি নয় তাঁরা। তাঁদের প্রাপ্য ডি এ আদায় না করা পর্যন্ত এই অবস্থান চলবে, এমনকি আগামীদিনে নবান্নের দোড়গোড়ায় বসে ধর্না দেওয়ার হুঁশিয়ারি দেয় আন্দোলন কারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *