টোটোতে যাত্রী তোলা কেন্দ্র করে দুই টোটো চালকের মধ্যে বচসা এবং পরে হাতাহাতি, ফলে আহত এক টোটো চালক।

নিজস্ব সংবাদদাতা, মানিকচকঃ- টোটোতে যাত্রী তোলা কেন্দ্র করে দুই টোটো চালকের মধ্যে বচসা এবং পরে হাতাহাতি। ফলে আহত এক টোটো চালক। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদার মানিকচকের ধরমপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ধরমপুর বাঁধ এলাকায়। সমস্ত ঘটনার বিবরণ দিয়ে মানিকচক থানায় অভিযোগ দায়ের করেন আহত টোটো চালক। আহত টোটো চালকের নাম অচিন মন্ডল(২৮)। বাড়ি ধরমপুর এলাকার ঝাইটন এলাকায়।

ঘটনা সম্পর্কে জানা গেছে, ধরমপুর বাঁধ টোটো স্ট্যান্ডে টোটো নিয়ে হাজির হন টোটো চালক অচিন মন্ডল এবং অভিযুক্ত টোটো চালক গৌতম মন্ডল। অচিন মণ্ডল প্রথমে টোটো নিয়ে টোটো স্ট্যান্ডে হাজির হন। অভিযোগ, ঘন্টাখানেক পর টোটো নিয়ে হাজির হন গৌতম মন্ডল। টোটো স্ট্যান্ডের কোন নিয়ম তোয়াক্কা না করে জোরপূর্বক ভাবে যাত্রী তুলতে শুরু করে গৌতম। এই ঘটনা অচিনের নজরে আসতেই যাত্রী তুলতে বাধা দেয় ফলে দুজনের মধ্যে শুরু হয় বচসা। এরপর হাতাহাতিদের জড়িয়ে পড়েন দুইজন। তখুন টোটো চালক গৌতম মন্ডল টোটোর চাবি নিয়ে অচিন মন্ডলের ওপর হামলা করে বলে অভিযোগ। হলে রক্তাক্ত হয় অচিন মন্ডল। পুরো ঘটনা স্থানীয়দের নজরে আসতেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। পরে মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অচিন মন্ডল। অভিযুক্ত গৌতম মন্ডলের শাস্তির দাবি তোলেন তিনি। অন্যদিকে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *