সমুদ্র সৈকত দিঘায় গণধর্ষণের ঘটনায় কোলাঘাট থানায় বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান বিজেপি মহিলা মোর্চার।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  মুখ্যমন্ত্রী নারীদের লক্ষীর ভান্ডারে টাকা বাড়াচ্ছেন আর অন্য দিকে পূর্ব মেদিনীপুরের সৈকত নগরী দীঘায় গত ৩রা ফেব্রুয়ারি গনধর্ষণের ঘটনা ঘটে। ওই ঘটনার প্রতিবাদে কোলাঘাট থানায় বিজেপি মহিলা মোর্চার উদ্যোগে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান করা হয়।
রাজ্যে নারীরা সুরক্ষিত নয়, দিনের পর দিন রাজ্যের বিভিন্ন প্রান্তে ধর্ষণ শ্লীলতাহানি হয়রানির শিকার হতে হচ্ছে মহিলাদের। রাজ্যে সুরক্ষা থেকে বঞ্চিত হচ্ছে নারীরা। যে কারনে আজ কোলাঘাট থানায় বিজেপি মহিলা মোর্চার পক্ষ থেকে বিক্ষোভ ও ডেপুটেশন দেওয়া হয় বলে বিজেপি মহিলা মোর্চার তরফে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *