স্বাস্থ্য দপ্তরের অনুমোদনহীন গঙ্গারামপুরের একটি নেশামুক্তি কেন্দ্রের বিরুদ্ধে এক যুবককে মারধোর করবার অভিযোগ উঠল।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- স্বাস্থ্য দপ্তরের অনুমোদনহীন গঙ্গারামপুরের একটি নেশামুক্তি কেন্দ্রের বিরুদ্ধে এক যুবককে মারধোর করবার অভিযোগ উঠল।পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন থানা, পুরসভা সহ সরকারি বিভিন্ন দফতরের শংসাপত্র বিকৃত করে অপব্যবহার করবার অভিযোগ উঠল। এই ঘটনার তীব্র চাঞ্চল্য ছড়ল গঙ্গারামপুর শহরজুড়ে।

গঙ্গারামপুর পুরসভার ২ নম্বর ওয়ার্ডের কালিতলা এলাকায় বেশ কিছুদিন আগে একটি নেশা মুক্তি কেন্দ্র তৈরি করা হয়। সেই নেশা মুক্তি কেন্দ্র থেকে সম্প্রতি গঙ্গারামপুর পুরসভার বাঁধমোড় এলাকার এক যুবক ঝন্টু হালদারকে মারধোর করা হয় বলে অভিযোগ। বর্তমানে আহত যুবক অসুস্থ হয়ে বাড়িতে রয়েছেন। আহত যুবকের দাবি,
বিগত কয়েক মাস আগে তাকে নেশামুক্তি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা মারধোর করে বলে অভিযোগ। মারধোরের কথা বাইরে না বলবার হুমকি দেয় বলে অভিযোগ। এমনকি উপস্থিত অন্যান্য চিকিৎসাধীন যুবকদের মানসিক ও শারীরিক নির্যাতন করা হয় বলে যুবকের অভিযোগ করেন।
বাইট

আশ্চর্যজনক বিষয় হল, এই নেশা মুক্তি কেন্দ্রকে পরিচালনা করবার ক্ষেত্রে স্বাস্থ্য দপ্তর বা সরকারি দপ্তরের কোনও অনুমোদন দেখাতে পারেননি নেশা মুক্তি কেন্দ্রের কর্মকর্তারা। আরও উল্লেখযোগ্য বিষয় হল, নেশা মুক্তি কেন্দ্রের দপ্তরে দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন থানার ও গঙ্গারামপুর পুরসভা সহ একাধিক সরকারী দপ্তরের শংসাপত্র বিকৃত করে দেওয়ালে টাঙ্গানো অবস্থায় দেখা যায় ।মূলত যারা এখানে চিকিৎসা করাতে আসেন, তাদেরকে প্রভাবিত করতে এই ধরনের শংসাপত্র ব্যবহার করা হয় বলে বিশেষ সূত্রের খবর। বিষয়টি নিয়ে সাংবাদিকেরা প্রশ্ন করলে উপযুক্ত জবাব দিতে পারেননি কতৃপক্ষ।

তবে শহরের মাঝে রমরমিয়ে এই ধরনের স্বাস্থ্য দফতরের অনুমোদনহীন স্বাস্থ্য বিষয়ক প্রতিষ্ঠানে, এমন কারবার কীভাবে ঘটছে তা নিয়ে প্রশ্ন উঠছে।পাশাপাশি প্রশাসনিক নজরদারি নিয়ে প্রশ্ন উঠছে।

পাশাপাশি বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন গঙ্গারামপুর পুরসভার পুর প্রধান প্রশান্ত মিত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *