দেশী বন্দুক,এক রাউন্ড গুলি,বোমা বানানো সুতলি,মশলা এবং দুটি তাজা বোমা উদ্ধার করে চাকদহ থানার পুলিশ।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- দেশী বন্দুক,এক রাউন্ড গুলি,বোমা বানানো সুতলি,মশলা এবং দুটি তাজা বোমা উদ্ধার করে চাকদহ থানার পুলিশ।আজ মঙ্গলবার বার সকাল নটা নাগাদ চাকদহ থানার পুলিশ গোপন সুত্রে খবর পেয়ে হানা দেয়। চাকদহ থানার এক কিলোমিটারের মধ‍্যে পৌরসভার সাত নম্বর ওয়ার্ডে দুই নম্বর দূর্গানগর নতুন পল্লী এক বাড়িতে।সেই সময় বছর চল্লিশের তাড়ক মন্ডল তার নিজের বাড়িতে বোমা তৈরী করছিল পুলিশ সূত্রে জানা যায়।সেই সময় চাকদহ থানার পুলিশ হাতে নাতে ধরে ফেলে। সেই সময় তার কাছ থেকে একটি দেশী বন্দুক,এক রাউন্ড গুলি,দুটি তাজা বোমা সহ বোমা বানানো মশলা উদ্ধার করে।আগামীকাল বুধবার কল‍্যানী মহকুমা আদালতে পাঠানো হবে জানান চাকদহ থানার আধিকারিক অরিন্দম মুখার্জী।লোকসভা ভোটের নিঘন্ট বাজার পরে এই অস্ত্র বোমা উদ্ধারের ঘটনা। ফলে ঐ এলাকায় বেশ চাঞ্চল্য দেখা যায়। এই রকম অস্ত্র ও বোমা কি আরো উদ্ধার হওয়ার পথে। প্রশ্ন এলাকার বাসিন্দাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *