ভূপতিনগরে বিস্ফোরণ কাণ্ডে তিন তৃণমূল নেতাকে তলব NIA র, তমলুকে প্রতিক্রিয়া বিরোধী দলনেতার।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  ভোটের আগে পূর্ব মেদিনীপুর জেলায় NIA র তলপ করেছে একাধিক তৃণমূল নেতৃত্বকে জানিয়ে ইতিমধ্যেই বিজেপিকে নিশানা করেছে শাসক দল, পাশাপাশি তৃণমূলের তরফে জানানো হয়েছে বিজেপি ওই জেলায় হাটছে বুঝে NIA কে দিয়ে তলব করেছে,বুধবার সেই প্রসঙ্গ নিয়ে পূর্ব মেদিনীপুর জেলার ভূতিনগর এলাকায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ খুললেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী,এই দিন তিনি বলেন হাইকোর্টের হস্তক্ষেপে এখানে যেসব ঘটনা NIA হাতে নিয়েছে, ওগুলি অনেক দিনের আগের ঘটনা, আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি এই ঘটনার সঙ্গে কোন রাজনীতি জড়িত নয়, তবে এই ঘটনার সঙ্গে যারা যুক্ত রয়েছেন আগেও শাস্তির দাবি জানিয়েছি,এখনো শাস্তির দাবি জানাচ্ছি,তৃণমূলের যারা বলছেন আমরা ভয় পাচ্ছি তারা সুপ্রিম কোর্টে যেতে পারতেন, অন্যদিকে জেলা পুলিশ সুপারের নেতৃত্বে আমাদের একাধিক বিজেপি নেতাকে কেস দেওয়া হচ্ছে, এই নিয়েও আগামী দিনে পদক্ষেপ নিতে চলেছি, তবে এই জেলার দুটি আসনে কত ভোটে যে ওনারা হারবেন তা ৪ তারিখের বিকেলেই জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *