CPI(M) ও তৃণমূলের ভাঙ্গন,গড়বেতা শহরে CPI(M) ও তৃণমূল থেকে BJP তে যোগদান।

পঃ মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- নির্বাচনের আগে CPI(M) ও তৃণমূলের ভাঙ্গন,মঙ্গলবার বিকেল পাঁচটা নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক নম্বর ব্লকের গড়বেতা শহরের একটি বেসরকারি আবাসনে CPI(M) ও তৃণমূল থেকে ৩৩ জন সক্রিয় কর্মী বিজেপিতে যোগদান করলো, এমনটাই দাবি বিজেপির,এই দিন নব বিজেপি কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন সাংগঠনিক ঝাড়গ্রাম জেলা বিজেপির সভাপতি তুফান মাহাতো, এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির SC মোর্চার সাধারণ সম্পাদক মদন রুইদাস,রাজ্য কমিটির সদস্য প্রদীপ লোধা,মন্ডল সভাপতি সৌমেন শুকূল,তারাচাঁদ দত্ত সহ অন্যান্য বিজেপির নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *