
নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- “সময় তুমি হার মেনেছ রক্তদানের কাছে পাঁচটি মিনিট করলে খরচ একটি জীবন বাঁচে” এই শ্লোগানকে সামনে রেখে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো ফালাকাটায়। লায়ন্স ক্লাব অফ ফালাকাটা এবং ফালাকাটা ব্যবসায়ী সমিতির যৌথ উদ্যোগে রবিবার স্বেচ্ছায় রক্তদান শিবির ও বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো ফালাকাটা ব্যবসায়ী সমিতির ভবন কক্ষে। এদিনের ওই রক্তদান শিবিরে মোট ৩১ ইউনিট রক্ত সংগ্রহ করা হয়। এছাড়াও নিঃশুল্ক চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। আয়োজিত ওই চক্ষু পরীক্ষা শিবিরে ১০৯ জন মানুষ চোখ পরীক্ষা করান।পাশাপাশি ৩৩ জনকে বিনামূল্যে চশমা বিতরণ করা হয়। এছাড়াও এদিন প্রায় ২৩ জন শিশুদের বিনামূল্যে উন্নত মনের আধুনিক যন্ত্রাংশ দিয়ে চোখের পরীক্ষার করা হয়। ওই চক্ষু পরীক্ষা শিবিরে যাদের ছানি অপারেশনের দরকার তাদেরকে চিহ্নিত করা হয়, পরবর্তীতে তাদেরকেও সম্পূর্ন বিনামূল্যে অপারেশন করানো হবে বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে।











